‘লালমনিরহাটের হাতীবান্ধা মেডিক্যাল মোড় এলাকায় ঢাকা ক্যাফে নামক একটি ফাস্ট ফুডের দোকান ও যমুনা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও পাশে দ্বিতল ভবনে ঢাকা ক্যাফে নামক একটি খাবার হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেলের দিকে ঘটনাটি ঘটে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন দুপুর ৩টার দিকে তাদের কাছে খবর আসে যমুনা ব্যাংক ভবনে আগুন লেগেছে। পরে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে পরিস্থিতি স্বাভাবিক করে ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করে দেখতে পায়, যমুনা ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাথে থাকা ঢাকা ক্যাফে নামে একটি ফাস্ট ফুড খাবার হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ নির্মল কুমার বলেন, আমরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছি। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখন পর্যন্ত ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।